
রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ডিএমপির ডেমরা থানাধীন মিরপাড়া স্টাফ কোয়ার্টার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি গ্রেনেড সদৃশ অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে র্যাব-১০।
র্যাব সূত্র জানায়, গতকাল ১৩ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস দল বনশ্রীগামী সড়কের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেনেড সদৃশ ধাতব লিভারযুক্ত ৩টি বোমা জাতীয় বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত “জুলাই গণঅভ্যুত্থান”-এর সুযোগে দুষ্কৃতিকারীদের লুট করা অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে র্যাব শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করে আসছে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনায় র্যাব অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে অভিযান আরও জোরদার করেছে।
এই সফল অভিযান আবারও প্রমাণ করে, রাষ্ট্রবিরোধী যেকোনো নাশকতা প্রতিরোধে র্যাব “জিরো টলারেন্স” নীতিতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।